শিশু অধিকার ও সাক্ষরতা আন্দোলন | মোহাম্মদ জহিরুল ইসলাম

 মোহাম্মদ জহিরুল ইসলাম (Johir Shagor) একজন বাংলাদেশী শিক্ষার্থী এবং সামাজিক কর্মী, যিনি তার কিশোর বয়স থেকেই শিশু অধিকার ও সাক্ষরতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা জহিরুল ইসলাম মাত্র ১৪ বছর বয়সে এই আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত আন্দোলনটি পরিচালনা করেন। 


তার পিতা, জয়নাল আবেদিন, একজন শিক্ষক ও শিক্ষাবিদ, এবং তার মাতা, সাবিনা ইয়াসমিন, একজন লেখিকা ও ধর্মীয় প্রচারক। ছোটবেলা থেকেই জহিরুল ইসলাম মানবকল্যাণমূলক কাজে আগ্রহী ছিলেন এবং ছাত্রজীবন থেকেই বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।  


জহিরুল ইসলাম ১২ বছর বয়সে ছাত্রশিবিরে যোগ দিয়েছিলেন এবং সংগঠনের কঠিন সময়েও তিনি সাহসিকতার সাথে কাজ চালিয়ে যান। যদিও পরবর্তীতে তিনি সংগঠন থেকে পদত্যাগ করেন, কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নেন। 


তার শিক্ষাজীবনও ছিলো উল্লেখযোগ্য। তিনি আদর্শ একাডেমি, ফরিদগঞ্জ থেকে স্কুল জীবন শেষ করেন, এরপর ঢাকার শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে যন্ত্রপ্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকায় একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের প্রতিষ্ঠাতা, যা একটি স্টার্টআপ হিসেবে তার যাত্রার প্রথম ধাপে রয়েছে। 


জহিরুল ইসলামের নেতৃত্বে শিশু অধিকার ও সাক্ষরতা আন্দোলন সমাজে বড় ধরনের প্রভাব ফেলেছিল, বিশেষ করে পথশিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও মাদকাসক্তি থেকে দূরে রাখার ক্ষেত্রে। তার এই প্রচেষ্টা তাকে একজন তরুণ সমাজকর্মী এবং উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে সুপরিচিত করেছে।

Comments