বাংলাদেশে বড় ভূমিকম্প, এক দিন না একদিন হবেই। - Muhammad Johirul Islam Nahyan
বাংলাদেশে বড় ভূমিকম্প, এক দিন না একদিন হবেই! -Muhammad Johirul Islam Nahyan বাংলাদেশের ভেতরে-বাইরে অনেকগুলো ফাটল আছে। যেগুলো থেকে যেকোনো সময় বড় ভূমিকম্প হতে পারে। হিমালীয় মুখ্য ফাটল বা Himalayan Subduction Zone আজ থেকে সাড়ে ৫ কোটি বছর আগে ভারতীয় পাত ইউরেশীয় পাতকে সজোরে ধাক্কা দিলে হিমালয় জেগে ওঠে। ধাক্কার পর ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচ দিয়ে গতিশীল হয়। এইভাবে প্রায় ২,২০০ কিলোমিটার লম্বা হিমালীয় সাবডাকশন জোন গঠিত হয়। গতিশীল ভারতীয় পাতের চাপে ইউরেশীয় পাতে শক্তি জমা হয় যা আকস্মিকভাবে মুক্ত হলে ভূমিকম্প অনুভূত হয়। এখান থেকে সর্বোচ্চ ৯.০ থেকে ৯.৭ মাত্রার ভূমিকম্প হতে পারে। চট্টগ্রাম-আরাকান ফাটল (Chittagong-Arakan Fault) বাংলাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত সবচেয়ে লম্বা ফাটলটা হলো চট্টগ্রাম-আরাকান ফাটল যা বাংলাদেশের চট্টগ্রাম উপকূল ও মিয়ানমারের উপকূলে অবস্থিত। প্রায় ৭০০ কিলোমিটার লম্বা এই ফাটল সর্বোচ্চ ৮.৫ থেকে ৮.৮ মাত্রার ভূমিকম্প উৎপন্ন করতে পারে। ১৭৬২ সালে এই ফাটল থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর একটি অনুভূত হয়েছিল। সমস্ত শক্তি ছেড়ে দেওয়ায় তখন ৮.৫ থেক...
